সময় কলকাতা, ১৬ অগস্ট : গুরুতর অভিযোগ বিজেপির নেতা ও মন্ডল সভাপতির বিরুদ্ধে। বর্ধমান উত্তরের এক মন্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতা আশীষ বন্দ্যোপাধ্যায়কে পরোক্ষে “আত্মহত্যায় ইন্ধন” দেওয়ার । কুণাল ঘোষ কার্যত সরাসরি অভিযোগ এনেছেন বিজেপির এক মন্ডল সভাপতির বিরুদ্ধে। এছাড়াও অনেকেই এ বিষয়ে সরব হয়েছেন।
ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগকারীরা জানিয়েছেন, ২১ জুলাই “ভালো তৃনমূলের” সভায় যোগদান করতে আশীষ বন্দ্যোপাধ্যায় থেমেছিলেন শক্তি গড়ে। চা পান শেষে তিনি যখন গাড়িতে ওঠেন সে সময় বিজেপির এক নেতা তাঁকে উদ্দেশ্য করে বলেন, “জিজ্ঞাসা করলাম এত বছর চুরি-চামারি করে এখন কী করতে যাচ্ছেন?” এবং এরপরই ক্ষোভ প্রকাশ করে বলেন, “বয়স কম হলে চাবকে পিঠের ছাল তুলে দিতাম”।কুণাল ঘোষ জানিয়েছেন কোনো ভদ্রলোক এই ধরনের কথা মেনে নিতে পারেন না। এমনকি, কুণাল ঘোষের সঙ্গে যার অহি-নকুল সম্পর্ক সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন তারা প্রত্যেকেই মানসিক চাপে রয়েছেন।
তৃণমূল নেতৃত্ব জানিয়েছে অভিযুক্ত বিজেপি নেতার নাম ও পরিচয়।তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং পশ্চিমবঙ্গের বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে আপত্তিজনক কথার বক্তা বর্ধমান উত্তর বিধানসভার ৬ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সৌমিত্র ঘোষ বলেই অভিযোগ।।


More Stories
ভারতীয় সিমে পাকিস্তানি হানিট্র্যাপ! স্বাধীনতা দিবসে ৩ পাক-চর গ্রেফতার কোচবিহারে
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ
অবশেষে গ্রেফতার অভিষেক