Home » এয়ারটেল কি নাম পাল্টাচ্ছে?

এয়ারটেল কি নাম পাল্টাচ্ছে?

সময় কলকাতা ডেস্ক : নিজেদের নামই পাল্টে ফেলেছে এয়ারটেল, তবে ভারতবর্ষের প্রতিবেশী দেশে। বাংলাদেশের নাম বদলালেও  ভারতে এয়ারটেলের নাম পাল্টায়নি বা অদূর ভবিষ্যতে সেরকম কোনো পরিকল্পনা এয়ারটেলের নেই।

১৭ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশে মোবাইল অপারেটর এয়ারটেল তাদের নাম ও ব্র্যান্ডিং পরিবর্তন করে ‘সার্কেল’ (Cirkle) নামে নতুন যাত্রা শুরু করেছে। ভারতে ভারতী এয়ারটেল (Bharti Airtel) আগের মতোই তাদের নিজস্ব নামে ও চেনা ব্র্যান্ডিংয়ে পরিষেবা দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে রবি আজিয়াটা ও এয়ারটেল একীভূত (মার্জার) হয়। এরপর থেকে রবি মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করে এয়ারটেল ব্র্যান্ডটি পরিচালনা করছিলেন । সময়ের সঙ্গে তরুণদের ডিজিটাল চাহিদার পরিবর্তনের কারণে তারা এয়ারটেলকে নতুন রূপ দিয়ে ‘সার্কেল’ নাম রেখেছে।

About Post Author