সময় কলকাতা ডেস্ক, ২২ অগাস্ট : প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ার আত্মসম্মানে রীতিমত ধাক্কা লেগেছিল তা নিয়ে সন্দেহ নেই। দ্বিতীয় টেস্টে প্রবল প্রত্যাঘাত অস্ট্রেলিয়ার। মিচেল স্টার্কের ঘাতক বোলিং মাত্র ৬৪ রানে চুরমার করে দিল বাংলাদেশকে। ১২ রানে ৬ উইকেট পেলেন স্টার্ক। অধিনায়ক প্যাট কামিন্স পান তিনটি উইকেট।উল্লেখ্য, মিচেল স্টার্ক প্রথম টেস্টে মাত্র দুটি উইকেট পেয়েছিলেন। অজি ফাস্ট বোলারের দাপটে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ৯ উইকেটে ৩৯। শেষ জুটিতে ২৫ রান তোলেন তাইজুল শরিফুল। পাল্টা ব্যাট করতে নেমে দিনের শেষে আট উইকেটে ১৬৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। অর্ধশত রান করে অপরাজিত ক্যামেরুন গ্রিন। এছাড়াও ব্যাটে সাফল্য পেয়েছেন স্টিভ স্মিথ। কুইন্সল্যান্ডের পিচে সারাদিনে পড়ল ১৮ উইকেট। প্রথম দিনের শেষে ১০১ রানে এগিয়ে রয়েছে অজি বাহিনী।
বিধ্বংসী স্টার্ক, ৬৪ রানেই খতম বাংলাদেশ
Oplus_131072


More Stories
ইংল্যান্ড হামলায় বিধ্বস্ত পাকিস্তান
ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম
সেমিফাইনালে গায়ত্রী গোপীচাঁদ