Home » অভিষেক ঝড়ে উড়ল আফগানিস্তান

অভিষেক ঝড়ে উড়ল আফগানিস্তান

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ১৪ সেপ্টেম্বর : অভিষেক ঝড়ে ছিন্নবিচ্ছিন্ন আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে যশপ্রীত বুমরার সফল প্রত্যাবর্তন বা আরশদীপ সিংহের দুর্দান্ত বোলিং – সবকিছুকেই ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা। মাত্র ৩২ বলে করলেন ৮২ রান। তাঁর ব্যাটে ভর করে ৩৮ বল বাকি থাকতেই  ৭ উইকেটে জয় পেল ভারত। প্রথম ওভারেই গুরবাজকে বুমরা ফিরিয়ে দেওয়ার পরে আফগানিস্তান একের পর এক উইকেট খোয়াতে থাকে। আসমাতুল্লাহ ওমরজাই-র ৬৪ রানের সুবাদে কুড়ি ওভারে আট উইকেট ১৫৬ রান তোলে আফগানিস্তান। ভারতের ব্যাটিংয়ের শুরুতে সঞ্জু স্যামসন আউট হয়ে গেলেও ঈশান কিষানকে সঙ্গে নিয়ে অভিষেক আফগান বোলিংকে নিয়ে ছেলে খেলা করতে শুরু করেন। রবিবার রাতে সাতটি ছয় ও সাতটি চার মেরে ম্যাচের সেরা অভিষেক।।

About Post Author