সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বর : আইচি -নাগোয়ায় ভারতীয় শুটারদের দুর্দান্ত সাফল্য। জাপানে এশিয়ান গেমসে ভারতের শুটার মেয়েদের পথ ধরেই সাফল্য আনলেন ভারতের শুটার ছেলেরা।সোমবার দিনের শুরুতেই ভারত শুটিংয়ে দুটি পদক পেয়েছে। ভারতের তরুণ শুটার হিমাংশু ধিলোঁ ২৫২.৪ স্কোর করে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগে রুপো জিতেছেন। এই একই বিভাগে ব্রোঞ্জ জয় করেন রুদ্রাঙ্কশ পাতিল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুদ্রাঙ্কশ পাতিল, পার্থ মানে এবং হিমাংশু ধিলোঁর ভারতীয় ত্রয়ী রুপো জিতলেন। উল্লেখ্য, ভারতের মেয়েরাও ব্যক্তিগত ও দলগত বিভাগের দুটি রূপো জেতেন। সবমিলিয়ে ভারতের শুটার ছেলেরা ও মেয়েরা দ্বিতীয় দিনের মধ্যেই চারটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক মিলিয়ে মোট পাঁচটি পদক জয় করেছেন।
এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের দুর্দান্ত সাফল্য


More Stories
জাপানে সুচিকার পদক জয় এমএমএ-তে, জেনে নিন এমএমএ সম্পর্কে
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত
এশিয়ান গেমসে প্রথম শতরান শেফালির