Home » জাপানকে হারাতে ল্যাজেগোবরে শ্রেয়সরা, জয় ২ রানে

জাপানকে হারাতে ল্যাজেগোবরে শ্রেয়সরা, জয় ২ রানে

Oplus_131072

সময় কলকাতা : ক্রিকেটে দুধের শিশু জাপানকে হারাতে ল্যাজেগোবরে শ্রেয়সরা। ২ রানে জিতে কিঞ্চিৎ মানরক্ষা। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট  এখনও শুরু হয়নি। যেদিন ভারতের মেয়েরা সোনা জিতে জাপানে নিজেদের গৌরব গাঁথা রচনা করলো সেদিন প্রস্তুতি ম্যাচে জাপানের মতো ক্রিকেটে দুগ্ধপোষ্য শিশুদের হারাতে কেঁদে ফেলার উপক্রম হয় শ্রেয়াস আয়ার বাহিনীর। পূর্ণ শক্তির ভারতীয় দল প্রথমে ব্যাট করে ৫ ওভারে কমিয়ে আনা ম্যাচে ৪ উইকেটে ৩২ রান তোলে। অধিনায়ক শ্রেয়াস ১২ বলে ১৬ রান করেন। সঞ্জু, অভিষেক ও ঈশানের মিলিত অবদান ছিল ১২ রান। ওয়াশিংটন দুটি উইকেট পেলেও পাল্টা ব্যাট করতে নেমে এক সময় মনে হয়েছিল জাপান জয়ের রান তুলে ফেলবে। শেষ ওভারে দরকার ছিল আট রান। অক্ষর প্যাটেলের অভিজ্ঞতা শেষ পর্যন্ত জাপানকে সফল হতে দেয়নি। তিনি শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে ক্রিকেটে দুধের ছেলেদের বিরুদ্ধে দুরন্ত, শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে আনেন।

About Post Author