Home » স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?

স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বর : কখনও খাবারে আরশোলা বা ইঁদুর, কখনও বাসি -পচা – দুর্গন্ধযুক্ত খাবার! সম্প্রতি বিভিন্ন রেস্তেরা ও হোটেলের এমনকি মিষ্টির দোকানের খাদ্যের মান দেখে আঁতকে উঠছেন গ্রাহকরা। খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটির জন্য হানা বা অভিযানে সার্বিক পরিবর্তন আসছে না খাদ্যর গুণগত মানে। অভয় পাচ্ছেন না গ্রাহকরা। তাই উত্তর ২৪ পরগনার প্রাণকেন্দ্র  বারাসাত মধ্যমগ্রাম মিলিয়ে  খাদ্য সুরক্ষার পাঠশালা।

বুধবার মধ্যমগ্রামের স্টার মলে আয়োজিত হল খাদ্য সুরক্ষা দপ্তরের বিশেষ সচেতনতা অনুষ্ঠান আয়োজিত হল কর্মশালার ধাঁচে।সাধারণ মানুষের পাতে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে রেস্তোরাঁ মালিক, ম্যানেজার এবং কর্মীদের নিয়ে এই সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা রেস্তোরাঁয় খাবার তৈরি থেকে শুরু করে তা সংরক্ষণ ও পরিবেশন—প্রতিটি ধাপেই কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। বিশেষ করে খাবার সঠিক তাপমাত্রায় এবং নির্দিষ্ট নিয়ম মেনে সংরক্ষণ করার উপর জোর দেওয়া হয়। সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা, খাদ্য পরিবেশনের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য বর্জন বা নষ্ট করার অভ্যাসের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সবমিলিয়ে, স্বাস্থ্যকর খাদ্য নিয়ম মেনে পরিচ্ছন্নভাবে তুলে ধরাই ছিল কর্মশালার লক্ষ্য যা কতটা পালিত হয় এখন সেটাই দেখার। পাঠশালার পড়ুয়ারা শিখবেন তো?

About Post Author