Home » বাংলার খুদে মেয়েরা ফুটবলে ভারত চ্যাম্পিয়ন

বাংলার খুদে মেয়েরা ফুটবলে ভারত চ্যাম্পিয়ন

সময় কলকাতা : ফুটবলে বাংলার বিজয় পতাকা উড়ালো বাংলার খুদে মেয়েরা। জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ড .টি আও টি ট্রফিতে চ্যাম্পিয়ন হল বাংলা। নাগাল্যান্ডের বিখ্যাত খেলোয়াড় ড তালি মারেন রাওয়ের স্মৃতিতে প্রতিবছর জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপের যে প্রতিযোগিতা হয় তা এবার অনুষ্ঠিত হয়েছিল অন্ধ্র প্রদেশের অনন্তপুরে ফাইনালে তারা মণিপুর কে টাই ব্রেকারে ৩-২ গোলে হারালো। এর আগে নির্ধারিত সময়ের খেলার ফলাফল ছিল ১-১। এদিন খেলার প্রথমার্ধে ১৪ মিনিটে দিয়া বিশ্বাসের গোলে এগিয়ে যায় বাংলা। উল্লেখ্য দিয়া বিশ্বাস রাজস্থানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও গোল করেছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে মণিপুর। কিন্তু নির্ধারিত নব্বই মিনিট কোনও দলই গোলের মুখ খুলতে না পারায় নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাংলার হয়ে গোল করে মৌমিতা মাঝি, সুদীপ্তা মন্ডল ও পল্লবী বর্মন। বাংলার গোলরক্ষক অন্বেষা নিয়োগী অসাধারণ মুন্সিয়ানায় দুটি পেনাল্টি শট বাঁচিয়ে বাংলার জয়ের কারিগর হয়ে দাঁড়ায় । এই সাফল্যের জন্য বাংলা দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও সাপোর্টিং স্টাফ কে অভিনন্দন জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এনিয়ে সন্দেহের অবকাশ থাকতে পারে না বাংলার খুদেরা ভারতের মানচিত্রে আবার আশার আলো।

About Post Author