সময় কলকাতাঃ সফল হল ‘অপারেশন গঙ্গা’। ইউক্রেন – রাশিয়া যুদ্ধের আজ সপ্তম দিন । যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছিল একাধিক ভারতীয় পড়ুয়া । বিদেশ মন্ত্রকের একটি সূত্র মারফত জানানো হয়েছিল, রুশ বোমা এবং ক্ষেপণাস্ত্র হানা এড়াতে খারকিভে আটক ভারতীয়দের ট্রেনে করে ইউক্রেনের পড়শি দেশগুলিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । কারণ, গাড়িতে গেলে রুশ বাহিনীর নিশানা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু খারকিভ স্টেশনে আটকে ছিল বহু ভারতীয় পড়ুয়া । গত ২৪ ঘণ্টায় নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে ইউক্রেনের নানা এলাকায়। নতুন করে লক্ষাধিক রুশ সেনার অনুপ্রবেশেও খবর মিলেছে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজধানী কিভ থেকেও ভারতীয়দের চলে যাওয়ার নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে যুদ্ধ বিমান সি-১৭ গ্লোবমাস্টার পাঠানোর নির্দেশ দেন নরেন্দ্র মোদী সরকার । মঙ্গলবার থেকেই উদ্ধার কার্জ শুরু করেছে যুদ্ধ বিমান সি-১৭ গ্লোবমাস্টার এরই মধ্যে যুদ্ধের ষষ্ঠ দিন মৃত্যু হয় এক ভারতীয় ছাত্রের । অবশেষে আজ যুদ্ধের সপ্তম দিনে ইউক্রেন থেকে দেশে ফিরল ১২ টি বিমান


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
ইতিহাস গড়তে পারল না নেপাল, ইংল্যান্ডের কাছে হার মাত্র ৪ রানে