সময় কলকাতা ডেস্ক: পুরভোটের ফলাফল ঘোষণার পরই তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার ইংরেজবাজার। পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায় বুধবার রাতে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে।
তার অভিযোগ, তৃণমূলের বিজয়ী প্রার্থীর দিকে। ২২ নম্বর ওয়ার্ডে জয়ী হন দুলাল সরকার। যদিও ২১ নম্বর ওয়ার্ডে পরাজিত হন নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী অঞ্জু তিওয়ারি। এরপরই বুধবার রাতে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।

নরেন্দ্রনাথ তিওয়ারির অভিযোগ, দলেরই একটি বিজয় মিছিল থেকে তার ওপর হামলা করা হয়। তার ভাই, ছেলে ও পরিবারের ওপরও হামলা হয়। নির্বাচন ঘোষণা ও প্রার্থী মনোনয়নের সময় থেকেই তিনি দলের অন্দরে ষড়যন্ত্রের স্বীকার বলে অভিযোগ করে এসেছেন। এই ঘটনার পরও একই অভিযোগ করেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকার বর্তমান পরিস্থিতি থমথমে।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!