সময় কলকাতা ডেস্ক : সততার নজির গড়লেন জলপাইগুড়ি সদর ট্র্যাফিক পুলিশ। রাস্তায় মোবাইল কুড়িয়ে পেয়ে তা ফেরত দিলেন ট্র্যাফিক অফিসার দেবাশীষ বোস।
বুধবার রাতে জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকায় রাস্তায় একটি স্মার্ট ফোন পরে থাকতে দেখেন সদর ট্র্যাফিক অফিসার দেবাশীষ বোস। তিনি বিভিন্নভাবে চেষ্টা করে ফোনটির মালিকের সাথে যোগাযোগ করেন। ফোনটি ছিল জয়গার বাসিন্দা অশোক রাই এর।

এদিন ৩ নম্বর ঘুমটি এলাকায় হারিয়ে যাওয়া ফোনটি পুলিশের কাছ থেকে ফেরত পান অশোক রাই। ফোন পেয়ে তিনি খুবই আনন্দ প্রকাশ করেন তিনি। ধন্যবাদ জানান জলপাইগুড়ি সদর পুলিশকেও।


More Stories
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা