সময় কলকাতা ডেস্ক : টাওয়ার বসানোর নামে প্রতারনার অভিযোগে গ্রেপ্তার এক । ধৃতের নাম মনীশ দাস। তিনি নিউটাউনের গৌরাঙ্গনগরের বাসিন্দা। অভিযোগ, ধৃত মনীশ দাস ২০১৪ সাল থেকে একটি কল সেন্টারে কাজ করত । সেখান বসে যাবতীয় কুকর্ম গুলো করতেন।টাওয়ার বসাতে গেলে জিএসটি, আর্টিজিএস, পলিউশন সহ একাধিক অনুমোদনের প্রয়োজন হয় ।অনুমোদনগুলি করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ ওঠে মনীশের বিরুদ্ধে। ঘটনায় দেরাদুন সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে সেখানকার এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন।

তারপরেই ঘটনার তদন্তে নামে তারা। নিউটাউনের গৌরাঙ্গনগরে মনীশের খোঁজ পেয়ে এদিন নিউটাউনের একটি আবাসনের হানা দেয় দেরাদুন সাইবার ক্রাইম থানার পুলিশ। নিউটাউন থানার পুলিশকে সঙ্গে নিয়ে তারা মনিশকে গ্রেপ্তার করে ।তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মনীশ টিম লিডার হিসাবে কাজ করত এমনকি বিভিন্ন ছেলেদেরকে ট্রেনিং দিত । এরসঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে অনুমান পুলিশের । আজ ধৃতকে বারাসত আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে উত্তরাখন্ড নিয়ে যাবে দেরাদুন সাইবার থানার পুলিশ।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব