সময় কলকাতা ডেস্ক: খোঁজ মিলছে না ইউক্রেনের ডাক্তারি পড়ুয়া ছেলের। কয়েক দিন ধরে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের কিয়েভে বাঙ্কারের মধ্যে লুকিয়ে ছিল কিভ মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মাসুম হামিদ পারভেজ। সেখানে নেই জল, নেই খাবার। তবে ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল তার।কিন্তু দিন দুয়েক ধরে আর ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না হরিশ্চন্দ্রপুরের মিটনা গ্রামের মাসুম পারভেজের পরিবারের সদস্যরা। ফলে ছেলের খোঁজ না পেয়ে চরম উৎকন্ঠায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।

এরাজ্যের আর পাঁচটা পড়ুয়ার মতোই ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন মালদহের হরিশচন্দ্রপুরের ছাত্র মাসুম হামিদ পারভেজ। কিভ মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মাসুম হামিদ পারভেজের ১৫ মার্চ পরীক্ষা ছিল। পরীক্ষার পরেই তার একবার বাড়ি ফেরার কথা ছিল।কিন্তু আচমকা যুদ্ধ শুরু হওয়ায় বদলে যায় সমস্ত পরিকল্পনা। আশ্রয় নিতে হয় বাঙ্কারের নীচে। শেষবার বাবা মার সঙ্গে যোগাযোগ হলে সে জানিয়েছিল, “বাঙ্কারে লুকিয়ে আছে, খাবার শেষ। বাইরে অনবরত গোলা বর্ষন আর সাইরেনের আওয়াজ।” এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি ছেলের সঙ্গে। এখন কি অবস্থায় রয়েছে ছেলে সেই চিন্তায় চোখের জল মানছে না পরিবারের।

সরকারি ভাবেও কোনও তথ্য মেলে নি। কথা বলতে বলতে কেঁদে ফেলছেন বাবা মোমিনুদ্দিন। সরকারের কাছে তাঁর কাতর আবেদন, “কোনো বাবা মায়ের কোল যেন খালি না হয়। সকলের ছেলে মেয়েই যেন ফিরে আসে ঘরে।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!