সময় কলকাতাঃ জোর কদমে চলছে ইউক্রেন সীমান্তে ভারতের ‘অপারেশন গঙ্গা’ । ইউক্রেন – রাশিয়া যুদ্ধের আজ দশম দিন । এরই মাঝে সাফল্যের পথে ‘অপারেশন গঙ্গা’ । ধীরে ধীরে ইউক্রেন থেকে ঘরে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা । এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন সাগরদিঘির ডাক্তারি পড়ুয়া মহম্মদ এনায়েতুল্লাহ । ছেলে বাড়ি ফিরতেই খুশি পরিবার সহ এলাকার বাসিন্দারা ।

জানা গিয়েছে, ২০১৭ সালে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিল সাগরদীঘি ব্লকের গোবর্ধনডাঙ্গা গ্রামের ছাত্র মহম্মদ এনায়েতুল্লাহ । এত দিন সব ঠিকঠাকই চলছিল , তবে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সামরিক আগ্রাসনে ফলে একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই ইউক্রেনে থাকতে হয়েছিল এনায়েতুল্লাহসহ বহু ভারতীয় পড়ুয়াকে । এবার ভারত সরকারের তত্বাবধানে পোল্যান্ড হয়ে দেশে ফিরলো এনায়েতুল্লাহ সহ একাধিক পড়ুয়া । এদিন এনায়েতুল্লাহ বলেন, “দেশে ফিরে পরিবারকে দেখতে পেয়ে ভাল লাগছে । তবে এখনও আমাদের অনেক বন্ধু দেশে ফিরতে পারেনি। ভারত সরকারের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব তাদের উদ্ধার করে দেশে ফেরানো হোক ।

বাড়ি ফেরার পর,মহম্মদ এনায়েতুল্লাহ জানান, পোল্যান্ড থেকে তাদের পড়াশুনার পাশাপাশি কাজের জন্যও প্রস্তাবো দেশয়া হয়েছে । আগামী দিনে যদি এই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে তিনি আবার ইউক্রেনে ফেরার কথা ভাববেন ।যদিও ছেলেকো আর পাঠানোর আগ্রহ নেই পরিবারের। মহম্মদ এনায়েতুল্লাহের বাবা বলেন, পড়াশোনার মাঝপথে ছেলে ফিরে এসেছে। েই অবস্থায় ওদের ভবিষ্যত যাতে নষ্ট না হয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার তার ব্যবস্থা করুক।

প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে কিছুদিন আগেই যুদ্ধ বিমান সি-১৭ গ্লোবমাস্টার পাঠানোর নির্দেশ দিয়েছিলেন মোদী সরকার । মঙ্গলবার থেকেই উদ্ধার কার্জ শুরু করেছে যুদ্ধ বিমান সি-১৭ গ্লোবমাস্টার । অবশেষে ধীরে ধীরে ভারত সরকারের তত্বাবধানে পোল্যান্ড হয়ে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক