Home » দাঁতালের মৃত্যুতে চাঞ্চল্য

দাঁতালের মৃত্যুতে চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক: সাত সকালে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায় । বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের পিড়রাগড়্যা এলাকায় রবিবার রাতে পুর্নবয়স্ক দাঁতালটির মৃত্যু হয় ।হাতিটির মৃতদেহ যেখানে পড়েছিল ঠিক তার উপরেই ১১ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুৎবাহী তার রয়েছে। প্রাথমিক তদন্তে বন দফতরের  আধিকারিকদের অনুমান বিদ্যুৎ পৃষ্ঠ হয়েই হাতিটির মৃত্যু হয়েছে।

বাঁকুড়ার বেলিয়াতোড়ের রেঞ্জের পিড়রাগড়্যা গ্রাম লাগোয়া জঙ্গলে বেশ কয়েকদিন ধরে দুটি হাতি রয়েছে। শীতকালে গাছের পাতা ঝরে যাওয়ায় জঙ্গলে হাতি গুলির পর্যাপ্ত খাবার নেই। সে কারেণই মাঝে মধ্যেই হাতিগুলি বিক্ষিপ্তভাবে হানা দেয় পার্শ্ববর্তী গ্রামগুলিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত  দেড়টা নাগাদ গ্রাম লাগোয়া ফসলের ক্ষেতে খাবারের সন্ধানে  হানা দেয় হাতিটি। রাতে হাতির বিকট আর্তনাদের শব্দ পেয়ে এলাকার বাসিন্দারা গ্রাম লাগোয়া ফসলের ক্ষেতে হাজির হন। তার আগেই হাতিটির মৃত্যু হয়।  স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বনদপ্তরের আধিকারিকদের সন্দেহ বিদ্যুতের তারে কোনভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে।

হাতি মৃত্যুর সঠিক কারণ জানতে হাতির মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন বনদপ্তর আধিকারিকরা।এদিকে হাতি দিনের-পর-দিন এলাকায় ক্ষয়ক্ষতি চালালেও হাতি হাতির অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই মন খারাপ পিড়রাগড়্যা গ্রামের মানুষের।

About Post Author