Home » নারীদের আর্থিক সাবলম্বী হওয়া জরুরি

নারীদের আর্থিক সাবলম্বী হওয়া জরুরি

সময় কলকাতা ডেস্কঃ কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুনে।কিন্তু সেজন্য নারীদের প্রয়োজন স্বাধীনতা এবং ক্ষমতা।পাশাপাশি সবথেকে জরুরি নারীদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়া।আর্থিক উন্নয়নের নিরীখে গোটা বিশ্বে ভারতের স্থান অনেকটাই পিছিয়ে।এর মূল কারণ হল শিক্ষা।এদেশে এখনো বাল্যবিবাহের প্রথা তো রয়েই গেছে।গ্রামগঞ্জের দিকে এখনো দেখা যায় মেয়েরা বিবাহযোগ্য না হতেই পড়াশুনা ছাড়িয়ে তাঁদেকে বিয়ে দিয়ে দেওয়া হয়।


তাই নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা নিয়ে এক অভিনব কর্মসূচি মালদার চাঁচলে। এই কর্মসূচির মূল বিষয় ছিল বাল্যবিবাহ রোধ।এদিন খানপুর আজাদ গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের উদ্যোগে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও ব্যবস্থা করা হয়।এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।রোগীদের চিকিৎসা করেন ডাক্তার রইসুদ্দিন আহমেদ, নিস্তার আলী এবং শেখ সাইড হোসেন।


এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন অধ্যাপক ডঃ মহম্মদ ইসমাইল, মালতীপুরের প্রাক্তন বিধায়ক আলবেরুনী জুকারনাইন,এবং কো-অর্ডিনেটর রোজিনা খাতুন।এছাড়াও উপস্থিত ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সহ স্থানীয় প্রায় সর্বস্তরের মানুষেরা।এই সমিতির সদস্যরা অবশ্য দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের সচেতন করার চেষ্টা চালাচ্ছিল। এ প্রসঙ্গে রাজ্য সভার সাংসদ মৌসম নূর বলেন,প্রকৃত শিক্ষালাভের পরই মেয়েদের বিয়ে করা উচিত।অন্যদিকে উদ্যোগী সংস্থার সম্পাদক আব্দুর রশিদ বলেন,নারীরা সমাজে আর্থিকভাবে স্বাবলম্বী হলে সমাজ আরও এগিয়ে যাবে,আর সেজন্যই দরকার প্রয়োজনীয় শিক্ষা।

About Post Author