সময় কলকাতা ডেস্ক:রাজ্যের গণতন্ত্রে বিরোধীদের কোনো স্থান নেই।কোন কথা বলার জায়গাও নেই । এক মাত্র বিধানসভাতেই বলতে হবে।তাই সোমবার বিধানসভায় যা হয়েছে ঠিক হয়েছে।মঙ্গলবার নিউটাউনে প্রাতভ্রমনে এসে এমনটাই দাবি করেলন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।তাঁর দাবি রাজ্যে শাসকের হিংসা ও অত্যাচারের অভিযোগ শোনার কেউ নেই । গণতন্ত্রকে হত্যা করছে তৃণমুল কংগ্রেস।আবার তারা বিশৃঙ্খলা,বিশৃঙ্খলা বলে চিৎকারও করছে।

বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রশ্ন বিশৃঙ্খলার কি আছে? সোমবারের বিধান সভায় বিজেপির বিধায়করা গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলন করেছে মত দিলীপ ঘোষের।তিনি বলেন, ওঁরা দাঁড়িয়ে স্লোগান দিয়েছে। কি হয়েছে তাতে, স্লোগানই তো দিয়েছেন ।আর এটাই তো গণতন্ত্রে পদ্ধতি দাবি দিলীপের।তিনি বলেন, যারা এতদিন বিধানসভা ,লোকসভা বন্ধ করতেন ,পার্লামেন্টে গিয়ে যারা বিশৃঙ্খলা করতেন, মার্শালের সঙ্গে মারামারি করতেন, কাগজ ছোঁড়তেন স্পীকারকে লক্ষ্য করে। তারা আজকে আমাদের গণতন্ত্র শেখাচ্ছেন।দিলীপের হুঁশিযারী শাসক যাই বলুক না কেন এটা তাদেরকে সইতেই হবে।

নারী দিবসের দিনই রাজ্যে নারীর সম্মান নিয়ে সোচ্চার হন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।। তিনি বলেন মহিলাদের সম্মান এবং সুরক্ষা নিয়ে সকলেরই ভাবা উচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহিলারা বেশি অসুরক্ষিত দাবী তাঁর।বিজেপি নেতার অভিযোগ,বাংলায় মহিলারা অত্যাচারিত হলেও পুলিশ অভিযোগ নেয় না। কোন বিচার পান না।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের