সময় কলকাতা ডেস্ক : আজ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের শ্রদ্ধা, সম্মান, কুর্নিশ জানাতে সাড়ম্বরে পালন করা হয় এ দিনটি।২০০০ সাল থেকে বসিরহাট তেঘরিয়া ইনস্টিটিউট ফর সোশ্যাল মুভমেন্ট নারীদের নিরাপত্তা, নারীদের সুরক্ষা, নারী পাচার রোধ ও নারীদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করে আসছে।
বর্তমানে তিনশতাধিক উদ্ধারকৃত সার্ভাইভার যাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে তারা। এই উদ্ধারকৃত সার্ভাইভাররা (SHG) দল গঠনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করছে।
‘আমরা নারী আমরা সবকিছু পারি, এছাড়াও আইনি অধিকার ও সামাজিক পূনর্বাসনের অধিকার নিয়ে লড়াই এর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের নির্যাতনের শিকার হওয়া নারীদের পাশে থাকার বদ্ধ অঙ্গীকার জানালেন সেই সকল বিজয়িনী নারীরা।
এই সার্ভাইভার লিডাররা বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে বয়সন্ধি মেয়েদের নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করে মানব পাচার ও বাল্যবিবাহ রোধ করতে সচেতনতার জন্য কাজ করে আসছে। আজ আন্তর্জাতিক নারী দিবসে এই নারীরা সীমান্তবর্তী বসিরহাট শহরে তাদের অঙ্গীকারবদ্ধ দাবি নিয়ে র্যালি করে। আলোচনার মাধ্যমে বিশিষ্ট অতিথিদের ও নিজেদের মূল্যবান বক্তব্য তুলে ধরে আজকের দিনের মহত্ত্বকে প্রতিটা মানুষকে যথার্থভাবে উপলব্ধি করতে ও প্রতিটি দিন যেন প্রতিটি নারীর কাছে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হতে পারে সেই দাবি জানালেন তারা।


More Stories
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
নতুন দুই মামলায় আবার পুলিশ হেফাজতে অভিজিৎ দে ভৌমিক
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন