পূর্ব রেলের দূরপাল্লার এক্সপ্রেস সহ মেল ট্রেনে নতুন স্টপেজ সংযোজনের সিদ্ধান্ত আরো তিনমাসের জন্য বাড়ানো হলো।
পূর্ব রেলের তরফ থেকে আজকে নতুন কিছু স্টেশনে দূরপাল্লার এক্সপ্রেস ও মেল ট্রেনকে দাঁড় করানোর সিদ্ধান্তকে আরো তিনমাসের বেশি বাড়ানোর কথা জানান হয়।
- ১২৩৭৭/১২৩৭৮ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ডালখোলা ও সামসি স্টেশনে দাঁড়াবে।
- ১৩১৬১/১৩১৬২ কলকাতা-বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস রামপুর বাজার ও একলাখিতে দাঁড়াবে।
- ১৩১৪৯/১৩১৫০ শিয়ালদহ-আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস বিন্নাগুড়িতে দাঁড়াবে।
- ১২৩৪৫/১২৩৪৬ হাওড়া-গুয়াহাটি- হাওড়া সরাইঘাট এক্সপ্রেস সামসি ও ফালাকাটা স্টেশনে দাঁড়াবে।
- ১৫৬৫৭/১৫৬৫৮ দিল্লি-কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল সামসিতে দাঁড়াবে।
- ২২৬১১/২২৬১২ চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস আলুবাড়ি রোড জংশন ও হরিশচন্দ্রপুর স্টেশনে দাঁড়াবে।
- ১৩১৪৭/১৩১৪৮ শিয়ালদহ-বামনঘাট-শিয়ালদহ-উত্তরবঙ্গ এক্সপ্রেস ময়নাগুড়ি স্টেশনে দাঁড়াবে।
- ১৫৯০৫/১৫৯০৬ কন্যাকুমারী-ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস মাথাভাঙ্গা স্টেশনে দাঁড়াবে।
যদিও রেলের তরফ থেকে জানান হয়েছে চলতি মাসের ৬ তারিখে এই বর্ধিত স্টেশনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাময়িকভাবে। তবে এখন আরো তিনমাসের বেশি এই স্টেশনগুলোতে এই দূরপাল্লার এক্সপ্রেস ও মেল ট্রেনগুলি দাঁড়াবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?