Home » জেল থেকে মুক্তি বামনেত্রী মিনাক্ষীর

জেল থেকে মুক্তি বামনেত্রী মিনাক্ষীর

সময় কলকাতা ডেস্ক: দশ দিন জেল খাটার পর অবশেষে আলিপুর মহিলা সংশোধনাগার থেকে মুক্তি পেলেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পাশাপাশি মঙ্গলবার হাওড়া জেলা সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছেন বাম ছাত্র এবং যুব সংগঠনের ১৫ জন নেতা-কর্মীরা।এদিন জেল থেকে বেরিয়ে আসার পরই কর্মীদের মালা পরিয়ে বরন করে নেওয়া হয়। এরপর জেলের গেট থেকে জি টি রোড ধরে হাওড়া ময়দানের কাছে পঞ্চাননতলা পর্যন্ত মিছিল করেন এস এফ আই,ডি ওয়াই এফ আই কর্মীরা।

আনিস কান্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে ২৬ ফেব্রুয়ারি পাঁচলায় হাওড়ার গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও করে ভাঙচুড় চালানোর অভিযোগ ওঠে বামদের বিরুদ্ধে। ঘটনায় ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 16 জনকে গ্রেফতার করে পাঁচলা থানার পুলিশ। ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এর আগে তিনবারই তাদের জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত। সোমবারই শর্তসাপেক্ষে জামিন পান তারা। অবশেষে আজ হাওড়া জেল থেকে মুক্তি দেওয়া হয় তাদের এবং আলিপুর মহিলা সংশোধনাগার থেকে মুক্তি পান বাম নেত্রী মিনাক্ষী।

সদ্য মুক্তিপ্রাপ্ত এক বাম কর্মীর দাবি, আনিশ কান্ডে তারা সিবিআই তদন্ত চান। যতদিন না আনিসের পরিবার সুবিচার পাচ্ছে ততদিন তারা আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবেন। এদিনের মিছিলে অংশগ্রহন করেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, ডিওয়াইএফআইয়ের কলকাতা জেলা কমিটির সভাপতি বিকাশ ঝা-সহ আরও অনেকে।

About Post Author