সময় কলকাতা ডেস্ক: কিডনি রোগে আক্রান্ত মেয়ে। সাহায্য চাইছেন বাবা। এমনই এক করুন দৃশ্য ধরা পরল বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির গোবিন্দধাম গ্রামে।এই জেলারই এক ভূমিহীন অসহায় পরিবারের মেয়ে লাবনি তন্তুবায় দীর্ঘদিন ধরেই কিডনির জটিল রোগে ভুগছেন। অসুস্থ বাবা লালমোহন তন্তুরায়ের যৎসামান্য রোজগার দিয়ে কোনো রকমের সংসার চলে তাদের। চিকিৎসা কার্যত সেখানে বিলাসিতা। তাই মেয়েকে সুস্থ করতে সাহায্যের আবেদন তন্তুবায় পরিবারের।
মেয়ে লাবনী কিডনি রোগে আক্রান্ত। কথা বলতে পারে না, এমনকি কানেও কিছু শুনতেও পায়না। তাই নিজের সুস্থতার ব্যাপারে কিছু বলতেও পারে না। মা লোকের বাড়িতে কাজ করে। বাবা কার্যত অসুস্থ। যেটুকু উপার্জন করে তা দিয়েই কোন মতে সংসার চলে তাদের। পরিবারের নিজস্ব পুঁজি বলতে যেটুকু ছিল তা দিয়েই কিডনি রোগে আক্রান্ত মেয়ে চিকিৎসা করেছে তন্তুবায় দম্পতি।বহু ডাক্তারের কাছে গিয়েও মেলেনি ফল। চোখের সামনে মেয়েকে ওই অবস্থায় দেখে তীব্র যন্ত্রণায় ধীরে ধীরে ভেঙে পড়ে বাবা-মা।
মেয়েকে সুস্থ করতে গেলে চাই উন্নত চিকিৎসা এবং প্রচুর অর্থ। এই পরিবারটির পক্ষে যা কার্যত অসম্ভব। যদি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার কিংবা কোন সহৃদয় ব্যক্তি দম্পতির পাশে এসে দাঁড়ান তাহলেই সম্ভব এই জটিল রোগের চিকিৎসা।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান