Home » বিশ্বজয়ী ইউক্রেন তারকা উনষাট বছরেও সর্বশক্তি দিয়ে আটকাবেন রাশিয়াকে

বিশ্বজয়ী ইউক্রেন তারকা উনষাট বছরেও সর্বশক্তি দিয়ে আটকাবেন রাশিয়াকে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : নিজে যখন ময়দানে ছিলেন তখন তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বয়ং তিনি। এখন তিনি ময়দানে নেই।তবুও তাঁর মনে পড়ে আছে যুদ্ধের ময়দানে। এখন তাঁর দেশের প্রতিদ্বন্দ্বী  একদা যে দেশের জার্সি গায়ে চাপাতেন। তিনি মনে করছেন এখানে তাঁর দেশ জয়ী হবেই । তিনি আর কেউ নন – তিনি ইউক্রেনের প্রাক্তন পোলভোল্ট তারকা সেরগেই বুবকা।এখন বুবকা ইউক্রেন ন্যাশানাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট। টুইটারে যুদ্ধ নিয়ে অকপট তিনি। ইউক্রেন জয়ী হবে জানিয়ে,রাশিয়াকে নিজের সর্বশক্তি দিয়ে আটকাবেন জানিয়েছেন সেরগেই বুবকা।

সাবেক রাশিয়া টুকরো টুকরো হওয়ার পরে সেরগেই বুবকা নবগঠিত ইউক্রেন রাষ্ট্রের বাসিন্দা হয়ে যান ।আজ যুদ্ধে তাঁর দেশের মুখোমুখি একদা তাঁর দেশ রাশিয়া।নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়তে সিদ্ধহস্ত সেরগেই বুবকা মনে করছেন ইউক্রেন জিতবে যুদ্ধে।আর এই যুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যেকোনো মূল্যে নিজের দেশকে রক্ষা করতে চান তিনি।

৫৯ বছর বয়সী বুবকা তার ক্যারিয়ারে ৩৫ বার পুরুষদের পোল ভল্টের বিশ্ব রেকর্ড ভেঙেছেন।১৭ বার আউটডোর ওয়ার্ল্ড রেকর্ড এবং ১৮ বার ইনডোর ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছিলেন ইউক্রেনীয় পোলভোল্টার।প্রথমবার বাদ দিয়ে সব রেকর্ড নিজেরই গড়া।

গুস্তভ দুপ্ল্যানতিস উভয় বিভাগে নতুন বিশ্ব রেকর্ড করার আগে ইউক্রেনের অ্যাথলেট বুবকা প্রায়শই নিজের রেকর্ড ভেঙেছেন ।২৬ বছর অক্ষত থাকার আউটডোরে ৬.১৫ মিটার লাফিয়ে নতুন রেকর্ড গড়েন দুপ্ল্যানতিস।তার আগে দুপ্ল্যানতিস ইন্ডোর পোল ভোল্টের রেকর্ড গড়েন। বুবকা ১৯৯৪ সালে ৬.১৪ মিটার লাফিয়ে নয়া কীর্তি স্থাপন করেছিলেন। জিতেছেন অলিম্পিকে সোনা। তাঁর সময়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের বিভাগে তিনি ছিলেন অদ্বিতীয়।

টুইটারে বুবকা জানিয়েছেন, অলিম্পিক কমিটি আমাদের দেশের ব্যাথা অনুভব করে। নিজের বিনিদ্র রজনী যাপনের কথা জানিয়ে তিনি বলেছেন,এই দেশের পতাকায় তিনি সর্বোচ্চ সম্মান পেয়েছেন। তিনি আর সব ইউক্রেনবাসীর মত তাঁর ব্যথার কথা জানিয়েছেন টুইট করে। বুবকা ষাট বছর বয়সের দোরগোড়ায় এসেও জানিয়েছেন দেশ কে যেকোনো মূল্যে দেশকে তিনি রক্ষা করবেন।যুদ্ধ থামবে, শান্তি আর মানবতা বেঁচে থাকবে জানিয়েছেন সেরগেই বুবকা।

নিজের টুইট বার্তায় -আগ্রাসনের বিরুদ্ধে যাঁরা তাঁর ও তাঁর দেশের পাশে দুঃসময়ে থেকেছে তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেন নি বুবকা ।তিনি জানিয়েছেন,তাঁর নিজের দেশ ইউক্রেনের একতা ও শক্তিতে তিনি বিশ্বাসী যা ইউক্রেনকে জয়ের দিকে নিয়ে যাবে।।

About Post Author