Home » ক্রিকেটে আফগানিস্তানকে হারিয়ে নেপালের অঘটন

ক্রিকেটে আফগানিস্তানকে হারিয়ে নেপালের অঘটন

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা: আইচি-নাগোয়া এশিয়ান গেমসের শুরুতেই বড় অঘটন আফগানিস্তানকে হারিয়ে চমক নেপালের। নিশিনে অনুষ্ঠিত গ্রুপ এ-র ম্যাচে নেপাল আফগানিস্তানকে হারিয়ে দিল ৫ উইকেটে। প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে  ৭ উইকেট ১০২ রান তোলে আফগানিস্তান। শুরুতেই ললিত রাজবংশী ধ্বস নামান আফগান ব্যাটিং লাইন আপে। মাত্র ১৬ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও দ্রুত রান তুলতে ব্যর্থ হয় আফগানরা। পাল্টা ব্যাট করতে নেমে ১৬ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। প্রাথমিক বিপর্যয়ের পরে হাল ধরেন সন্দীপ-রোহিত। সন্দীপ জোরা দ্রুত রান তুলে ৩৪ রান করে রান আউট হয়ে গেলেও রোহিত পৌডেল ৩৩ রান করে অপরাজিত থেকে যান।।

About Post Author