Home » পথ দুর্ঘটনায় শিশুমৃত্যু, প্রতিবাদে অবরোধ

পথ দুর্ঘটনায় শিশুমৃত্যু, প্রতিবাদে অবরোধ

সময় কলকাতা ডেস্কঃ পথ দুর্ঘটনায় এক শিশু কন্যার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ পাণ্ডবেশ্বর থেকে মাধাইপুর যাওয়ার রাস্তার কোন্দা এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় এক শিশু কন্যার (৫ )। জানা যায়, দাদুর সাথে বাইকে চড়ে ঐ শিশু কন্যা যাচ্ছিল মাধাইপুর। সেই সময় একটি লরি সজোরে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু কন্যার। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। তারা টায়ার জ্বেলে এ পথ অবরোধ করে। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় স্থানীয়দের। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

About Post Author