সময় কলকাতা ডেস্ক: ইতিমধ্যেই, অস্থায়ী ঘরেই চলছে ময়নাগুড়ি পুরসভার কাজ।ইতিমধ্যেই ময়নাগুড়ি পুরসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। পুরসভার দখল গিয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। তবে এখনো গঠন হয়নি বোর্ড। ময়নাগুড়িবাসীর বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, খুব দ্রুতই গঠন হবে ময়নাগুড়ি পুরসভার বোর্ড। আর এই অবস্থায় পুরসভার কাজকর্ম চলছে অস্থায়ী ভবনে। ময়নাগুড়ি পুরসভা গঠনের পর ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় তলে অস্থায়ী ভাবে তৈরি করা হয়েছে ময়নাগুড়ি পুরসভার অফিস। কিন্তু বর্তমানে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর দায়িত্ব অনেক বেড়েছে। সেই আঁটোসাঁটো কক্ষে মানুষকে পরিষেবা দিতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কাউন্সিলরদের।
জানা গেছে, ময়নাগুড়ি শিশু উদ্যানের সামনের ফাঁকা জায়গায় নির্মিত হবে ময়নাগুড়ি পুর অফিস ঘর। জমির সমস্যা সমাধান হলেই দ্রুত কাজ শুরু হবে বলে খবর।
এই বিষয়ে ময়নাগুড়ি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ রায় বলেন, “ময়নাগুড়িবাসীর স্বপ্ন পূরণ হয়েছে। ফলে ময়নাগুড়ির মানুষদের উন্নয়নকে সামনে রেখে আমরা কাজ করব। আর তাতে আমাদের আপাতত কাউন্সিলরদের বসার জায়গা না থাকলেও কোনো সমস্যা নেই। যাতে মানুষ পরিষেবা পায় সেটাই আমাদের দেখতে হবে।”
পাশাপাশি, তিনি আরও বলেন, “আমাদের পুর অফিস ঘরের কাজ খুব শীঘ্রই শুরু হবে। ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?