Home » লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ আটক ২

লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ আটক ২

সময় কলকাতা ডেস্কঃ শহরে মাদকের চোরা কারবার রুখতে বেশ কিছুদিন ধরেই লাগাতার অভিযান করে চলেছে নকশালবাড়ি থানার পুলিশ। এবার সেই অভিযানেই বড়সড় সাফল্য মিলল নকশালবাড়ি থানার পুলিশের।

বৃহস্পতিবার, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি এলাকায় অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। এক মহিলা সহ আরও একজনকে গ্রেফতার করে।  পাশাপাশি লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করে তা বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই দুজনের নাম পোরিনা সোরেন ও মহম্মদ জুলফিকার। পোরিনা সোরেন পানিট্যাকঙ্কির চন্নাজোতের বাসিন্দা ও জুলফিকার নকশালবাড়ির বাসিন্দা।
এদিন ৫২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এছাড়াও ভারতীয় ৭২ হাজার ২১০ টাকা এবং নেপালের ২২৭০ টাকা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই নকশালবাড়ি থানার পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে। কোথা থেকে এই মাদক দ্রব্য এসেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি, বেশ কিছু জায়গায় যুব সমাজের একাংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। যুব সমাজকে এই মাদকাসক্তি থেকে উদ্ধার করার জন্য শিলিগুড়ি মহকুমা পুলিশ এই প্রয়াস চালিয়ে যাচ্ছে অনবরত।

About Post Author