জয়ন্ত দাস, সময় কলকাতা: হোস্টেল খোলা হলেও তা বাসযোগ্য নয়। তাই অনলাইন পরীক্ষার দাবি জানিয়ে অফলাইন পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত বিশ্বভারতীর পড়ুয়াদের। বৃহস্পতিবারই উচ্চ আদালতের নির্দেশ মেনে খোলা হয়েছে হোস্টেলের দরজা। কিন্তু তা প্রকৃত বাসযোগ্য নয়। রয়েছে পানীয় জলের সমস্যা, বেহাল রান্নাঘর। ফলে হোস্টেলের থেকে কোনো কাজ করা সম্ভব নয় বলে দাবি পড়ুয়াদের।
পাশাপাশি কোভিডকালে দীর্ঘদিন হোস্টেল বন্ধ থাকার ফলে প্রয়োজন উপযুক্ত স্যানেটাইজেশন। তা সবই অমিল বলে দাবি বিশ্বভারতীর এক পড়ুয়ার। তাই অনলাইন পরীক্ষার দাবি জানিয়ে অফলাইন পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত। সে কারনেই সকাল থেকে উত্তাল বিশ্বভারতী চত্বর।

বিশ্বভারতীর এক পড়ুয়ার দাবি, মহামান্য আদালতের নির্দেশ ছিল হোস্টেল খুলে তা বাসযোগ্য করে তুলতে হবে তারপরেই নিতে হবে পরীক্ষা কার্যত সেই নির্দেশ পালন করে নি কর্তৃপক্ষ।তাই তারা সমস্ত ভবনে গিয়ে পরীক্ষা বয়কটের ডাক দেন।
আদালতের নির্দেশ মেনে গতকালই হোস্টেলের দরজা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ, কিন্তু তা সময় মত খুলে দেওয়া হয়নি। ফলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে আন্দোলনরত পড়ুয়ারা। এবার আন্দোলনরত পড়ুয়াদের দাবি, অনলাইন পরীক্ষা। কিন্তু কবে কাটবে এই অচলাবস্থা প্রশ্নে বিশ্বভারতীর পরিচালনা ব্যবস্থা।

প্রসঙ্গত, বিশ্বভারতীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদল, অবিলম্বে হোস্টেল খোলা সহ অনলাইন পরীক্ষার দাবিতে এর আন্দোলন নামে পড়ুয়ারা। সেই আন্দোলন দীর্ঘদিন ধরে চলার ফলে ফের প্রশ্নে বিশ্বভারতীর পঠন পাঠন ব্যবস্থা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী