Home » শাশুড়িকে কুপিয়ে খুন করল জামাই  

শাশুড়িকে কুপিয়ে খুন করল জামাই  

সময় কলকাতা ডেস্ক: টাকা দিতে না পারায় শাশুড়িকে কুপিয়ে খুন করল জামাই।শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়েঞা থানার সুন্দরপুর গ্রামে। অভিযুক্ত জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপানোর মত অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে খবর, বছর দুই আগে সুন্দরপুর গ্রামের ডালিয়া মোল্লার সঙ্গে বিয়ে হয় জয়সালহিমের। তবে বিয়ের পর থেকেই স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালাত অভিযুক্ত।

প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেলে গৃহবধূর বাপের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে এসে শাশুড়িকে কুপিয়ে খুন করে ওই যুবক। স্থানীয়রা ততক্ষনাৎ ওই যুবককে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।

অপরদিকে ধারালো অস্ত্রের কোপে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তের স্ত্রী।ঘটনার পর থেকে থমথমে সুন্দরপুর গ্রাম। ঘটনার তদন্তে নেমেছে বড়েঞা থানার পুলিশ।

About Post Author