Home » হানিমুনে গিয়ে রহস্যজনক মৃত্যু নববধূর

হানিমুনে গিয়ে রহস্যজনক মৃত্যু নববধূর

সময় কলকাতা ডেস্ক: সুখের পরিবারে শোকের ছায়া। হানিমুনে বেড়াতে গিয়ে খাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হল নববধূর। গত ২০ ফেব্রুয়ারি আগরপাড়া নর্থ স্টেশন রোড এলাকার জয়িতা দাস এর সঙ্গে দমদম পাইকপাড়ার রাহুল পোদ্দারের গত ২০ ফেব্রুয়ারি বিয়ে হয়। ৪ঠা মার্চ নবদম্পতি হিমাচলপ্রদেশে হানিমুনে যায়। এরপর হিমাচল প্রদেশের কোন্নর জেলার পুলিশ স্টেশন থেকে জয়িতা দাসের বাড়িতে খবর আসে পাহাড়ের খাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে জয়িতার। হঠাত এই খবর পেয়ে কান্নায় ভেঙে পরেছে গোটা পরিবার।

এই মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় নেমেছে শোকের ছায়া। পাহাড়ের খাদ থেকে পড়ে মৃত্যু হল জয়িতার। তবে কিভাবে প্রাণে বেঁচে গেল জয়িতার স্বামী রাহুল পোদ্দার, এই নিয়ে যথেষ্টই রহস্য দানা বাধছে আগরপাড়ার দাস পরিবারের মধ্যে। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবার।এক প্রতিবেশী জানান, “কিভাবে পড়ে গেল তাই নিয়ে অবশ্যই আমরা তদন্ত চায় ।” আগরপাড়া এলাকা জুড়ে এখন শুধুই শোকের ছায়া ।

 

About Post Author