Home » আজকের দিনের বিশেষ গুরুত্ব

আজকের দিনের বিশেষ গুরুত্ব

samay kolkata

আজকের দিনে

সময় কলকাতা ডেস্কঃ
আজ ১২ মার্চ,শনিবার। গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৭১ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৩৬৫ – আজকের দিনে ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৩০-ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উপনিবেশিক শক্তি ব্রিটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৫৪- ভারতের রাষ্ট্রভাষাগুলিকে রচিত সাহিত্যের উন্নতি ও সমন্বয়ের লক্ষ্যে ভারত সরকার কর্তৃক সাহিত্য আ্যকাডেমি প্রতিষ্ঠিত হয় আজকের দিনে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯৮৪-বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের জন্মদিন আজ।
১৮৮৪-বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত এদিনে জন্মান।
১৯২৪-প্রখ্যাত বাঙালি গায়িকা উৎপলা সেনের জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৬০-পণ্ডিত ও প্রাবন্ধিক ক্ষিতিমোহন দাসের প্রয়াণ দিবস আজ।
১৯৭৭-প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী কেয়া চক্রবর্তী এদিন প্রয়াত হন।
১৯৮৮- কথা শিল্পী সমরেশ বসুর প্রয়াণ দিবস।
২০১৩- ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গনেশ পাইন এদিন প্রয়াত হন।

About Post Author