সময় কলকাতা ডেস্ক : কলকাতা ধর্মতলায় আনিস খান এবং তুহিনা খাতুনের নির্মম হত্যার প্রতিবাদ। সিবিআই (CBI) তদন্তের দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে অনশন ও অবস্থান বিক্ষোভ শুরু হয়।
শুধু তাই নয় রাজ্য পুলিশ প্রশাসনকে ব্যানার লাগিয়ে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। ব্যানারে লিখেছেন, পশ্চিমবঙ্গের মা-মাটি-মানুষের সরকারের পুলিশের নতুন প্রকল্প ‘দুয়ারে খুন’।আর সেই প্রকল্পে প্রথম শহীদ আনিস খান। যার রক্ত ঋণ রক্ত দিয়ে শোধ কর।প্রসঙ্গত, আনিস খানের মৃত্যুর প্রতিবাদে কলকাতার রাজপথে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করতে গিয়ে সিপিআইএমের যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জন কর্মী-সমর্থক পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়।
প্রসঙ্গত আনিস খান হত্যাকাণ্ডের পর থেকেই তোলপাড় গোটা রাজ্য। এখনো পর্যন্ত এই হত্যার কিনারা করতে পারেনি পুলিশ বা রাজ্য সরকার গঠিত সিটের তদন্তকারী দল।এদিকে এই হত্যাকাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়। আদালত রাজ্য সরকার গঠিত সিটের ওপরেই ভরসা রেখেছে। সেই প্রেক্ষিতে তদন্ত চলছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা