Home » বাসন্তী থেকে উদ্ধার নকল পানীয়

বাসন্তী থেকে উদ্ধার নকল পানীয়

সময় কলকাতা ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে উদ্ধার বহুজাতিক সংস্থার নকল পানীয়। ঘটনায় সাইফুল লস্কর  নামে এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করল বাসন্তী থানার পুলিশ । ধৃতের কাছ থেকে বিভিন্ন বহুজাতিক সংস্থার নকল পানীয়ের বোতল সহ বেশ কিছু সিরাপ উদ্ধার হয়েছে । ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্তে করে দেখছে পুলিশ।

অবৈধভাবে বহুজাতিক সংস্থার খালি বোতলে সোডা জল ভরে বাজারে বিক্রি করছিল অভিযুক্ত সাইফুল লস্কর । শুক্রবার বার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তীর সিমুলতলা মোড়ের কাছে বটলিং প্ল্যান্টে অভিযান চালায় বাসন্তী থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হন সাইফুল। ধৃতর কাছ থেকে ৪৭৯ টি বহুজাতিক সংস্থার নকল বোতল , ১১৯২ টি খালি বোতল ও ২৩৪০ টি ছিপি সহ ২ বোতল সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃত সাইফুল লস্কর এর বিরুদ্ধে অবৈধভাবে নকল পানীয় তৈরি ও ব্যবসা করার জন্য মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্তে করে দেখছে পুলিশ।

About Post Author