সময় কলকাতা ডেস্ক: সরকারের নির্দিষ্ট ভাড়ার থেকে বাস ভাড়া বেশি নিলে স্থানীয় থানায় এফ আই আর করুন..নিদান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের।
সরকারের ঠিক করা ভাড়া থেকে বেশী ভাড়া নেওয়া হচ্ছে।বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে ভুরিভুরি অভিযোগ উঠছে। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এক ব্যক্তি ফোন করে করে বাসে অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ জানান। তাঁকে বাস থেকে নেমে সেই বাসের টিকিট নিয়ে স্থানীয় পুলিশ থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই অভিযোগের ভিত্তিতে পরিবহন দফতর বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন পরিবহন মন্ত্রী।
লাগাম ছাড়া তেলের দাম বৃদ্ধি হওয়াতে ক্ষোভ প্রকাশ করে তিনি। পরিবহন মন্ত্রীর আশ্বাস রাজ্য বিকল্প জ্বালানির পরিবহন ব্যবস্থার উপরে জোর দিচ্ছে। বাজেটে মুখ্যমন্ত্রী বিকল্প জ্বালানির উপরে ট্যাক্স ছাড়ের ঘোষনা করেছে। রাজ্য বেশ কিছু সি এন জি চালিত বাস চলছে। কিন্তু ব্যাটারি চালিত আরো বাস রাস্তায় নামতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
টক টু মেয়র অনুষ্ঠানে শহরে পুকুর ভরাটের অভিযোগ আসছে বলে তাঁকে প্রশ্ন করা হয়। তিনি দাবী করেন তৃণমূলের আমলে কোনো জায়গায় পুকুর ভরাট হয়নি। কিছু অসাধু প্রোমোটারের কারনে শহরে বেআইনি নির্মান হচ্ছে।সেই কাজে কোন রাজনৈতিক নেতা জড়িত নয় দাবী ফিরহাদের।
কেন্দ্রীয় সরকার ইপিএফ এর সুদের হার কমানোর ঘোষনা করেছে। তার সমালোচনায় ফিরহাদ হাকিম বলেন, “খেল তো অভি সুরু হুয়া হই। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা।” ৪ রাজ্যে বিজেপি নির্বাচনে জিতেছে। ফলে আরো এই ধরনের জনবিরোধী নীতি অনুসরণ করবে বিজেপি আশঙ্কা মেয়র ফিরহাদ হাকিমের।
পাঞ্জাবে আপ সরকার জয়ী হওয়ায় উজ্জীবিত বাংলার আপ সংগঠন। আগামী ১৩ মার্চ কলকাতায় আপ এর পদার্পণ যাত্রা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন,”বাংলায় এসে আপ কিছু করতে পারবে না। এখানে এসে তারা সময় ও এনার্জি দুটোই নষ্ট করবে।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি