সময় কলকাতা ডেস্কঃ ১২ এপ্রিল ২০২২ দুটি উপনির্বাচনের তারিখ ঘোষণা করল দিল্লির নির্বাচন কমিশন। সে দুটি হল আসানসোলের লোকসভা উপনির্বাচন এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বালিগঞ্জ বিধানসভার বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এদিকে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র ইস্তফার কারণে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট হবে। ১৬ই এপ্রিল বালিগঞ্জ ও আসানসোল ২টি উপনির্বাচনেরই গণনা হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। এই উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ১৭ থেকে ২৪ শে মার্চ ১৭ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ শে মার্চ।
গতবছরের ১৮ ই সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ওই দিন তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন বাবুল। এর আগে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে বিজেপির হয়ে জয়লাভ করেন বাবুল সুপ্রিয়। এরপর ২০১৯ সালেও পুনরায় আসানসোল কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়লাভ করেন বাবুল। কিন্তু ২০২১ সালের ৭ ই জুলাই মোদী মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েন বাবুল সুপ্রিয়।
বালিগঞ্জ বিধাসভার বিধায়ক ও মমতা মন্ত্রিসভার গুরুত্বপুর্ণ মন্ত্রী সুবত মুখোপাধ্যায়ের ২০২১ সালের ৩রা নভেম্বর মৃত্যু হয় । তিনি ৭৫ বছর বয়সে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন। ২০২১ সালের বিধানসভা ভোটে বালিগঞ্জ কেন্দ্র থেকে জিতে আসেন সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যমন্ত্রিসভার পঞ্চায়েত মন্ত্রী হন তিনি। শেষ দিন পর্যন্ত তাঁর দপ্তরের কাজ তিনি পূর্ণ দায়িত্বের সঙ্গে পালন করে যান।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?