সময় কলকাতা ডেস্ক : বিশ্বব্যাপি বেড়েই চলেছে সাইবার অপরাধের সংখ্যা। সাইবার অপরাধের হাত থেকে মানুষকে রক্ষা করতে অভিনব উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পুলিশ। সাইবার ক্রাইমের বিরুদ্ধে সচেতনতামূলক সেই অভিযানের নাম দেওয়া হল -‘সংযোগ’। এদিন, খাতরার গুরুসদয় মঞ্চ থেকে এই সচেতনতামূলক অভিযানের সূচনা হয়।
পাশাপাশি, এই অভিযানকে মানুষের কাছে তুলে ধরতে এক বিশেষ ম্যাসকটের উন্মোচন করে বাঁকুড়া জেলা পুলিশ। যার নাম দেওয়া হল ‘গজা’ ।এদিনের অনুষ্ঠানে অংশগ্রহন করে ছাত্র, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী,বার অ্যাসোসিয়েশনের সদস্য সহ প্রেসক্লাব ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য আধিকারিকেরা।যাদের উপস্থিতিতে উন্মোচন হয় ম্যাসকট ‘গজা ‘-র। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জেলা পুলিশের পক্ষ থেকে সাইবার অপরাধ ব্যাপারে বিশেষ পাঠ দেওয়া হয়।
বর্তমান সাইবার অপরাধ প্রবণতাগুলিকেই ‘ ভিজুয়্যাল ডিসপ্লে’র মাধ্যমে উপস্থাপন করা হয়। সারা জেলা ব্যাপি এই সচেতনতামূলক অভিযান চালানোর প্রয়াস নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ । সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার শ্রী ধৃতিমান সরকার। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য পুলিশ আধিকারিকেরা।


More Stories
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী