সময় কলকাতা ডেস্ক: সাঁতরাগাছি ব্রিজে ফের উল্টে গেল হাইড্রার ক্রেন। দ্বিতীয় হুগলি সেতু অভিমুখে কোনা এক্সপ্রেসওয়ের উপর সাঁতরাগাছি ব্রিজের কাছে উল্টে গেল হাইড্রার ক্রেন ।আর সেটি উল্টে গিয়ে পড়লো দুটি ট্যাক্সির উপরে। ঘটনায় এখনো কোন হতাহতের খবর নেই।

ঘটনাস্থলে আসে পুলিশ। তারা একটি ক্রেন এনে দূর্ঘটনাগ্রস্থ ডাম্পারটিকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। তবে এই দুর্ঘটনায় উল্টো দিকের লেনে কিভাবে হাইড্রার ক্রেন ঢুকে পড়ল তা বোঝার জন্য সিসিটিভি ফুটেজ দেখা হবে জানাচ্ছে সাঁতরাগাছির ট্রাফিক গার্ডের একটি সূত্র।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ট্যাক্সির চালক জানান, তার গাড়ি দাঁড়িয়েই ছিল নির্দিষ্ট লেনে। আর তার বাঁদিকে দাঁড়িয়ে ছিল একটি লরি। সেই লরিটি এগিয়ে যাওয়ার পরেই হঠাৎ এই হাইড্রার ক্রেন গাড়িটি লেন পাল্টে ঢুকে পড়ে। পাল্টি খেয়ে যায় হাইড্রার ক্রেন গাড়িটি পরেে ট্যাক্সির ওপর। হাওড়া স্টেশন থেকে সলপের দিকে যাচ্ছিল ট্যাক্সিটি। ট্যাক্সির যাত্রীরা আহত হয়নি বলে জানা গেছে।দুর্ঘটনার পরই হাইড্রার ক্রেনের চালক ও খালাসি এলাকা ছেড়ে পালায়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ট্যাক্সি চালক রমেশ গুপ্তা জানান, “সাঁতরাগাছি ব্রিজে যানজট থাকার জন্য তিনি দাঁড়িয়ে ছিলেন। আচমকা ঐ হাইড্রার ক্রেন একটি ডাম্পারকে টেনে আনছিল। ক্রেনের মুখটা বাইরের দিকে অনেকটা বেড়িয়ে থাকার জন্য সে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। আর তারপরই ডাম্পারটি উল্টে পড়ে যায় তার গাড়ির উপর। এই দুর্ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। কিভাবে ব্রিজের উপর দূর্ঘটনা কমানো যায় তা নিয়ে ভাবতে হবে পুলিশকে দাবি পথযাত্রীদের।
প্রসঙ্গত কিছু দিন আগে নবান্নের কাছে এমনই আরও একটি দূর্ঘটনা ঘটেছিল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী