Home » ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ!

১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ!

সময় কলকাতা ডেস্কঃ একশো দিনের কাজের টাকার দুর্নীতির অভিযোগ উঠল এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে।ক্যানিং পূর্ব বিধানসভার ভাঙ্গড় এক নম্বর ব্লকের বোদরা পঞ্চায়েতের ঘটনা।অভিযুক্ত কর্মীর নাম বিপ্লব ভট্টাচার্য।

প্রশাসন সূত্রে খবর,অভিযুক্ত পঞ্চায়েত কর্মী একশো দিনের কাজের মোট ৪৪ লক্ষ অনিয়ম করেছে।আর সেই কারণেই ভাঙ্গড় এক নম্বর ব্লকের বিডিও লিখিত অভিযোগ দায়ের করে ভাঙ্গড় থানায়। অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভাঙ্গড় থানার পুলিশ গ্রেফতার করে ওই পঞ্চায়েত কর্মীকে। ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় স্থানীয়দের মধ্যে।

যদিও বিপ্লব ভট্টাচার্যের স্ত্রী পুলিশের কাছে তাঁর স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে। তার দাবি, চক্রান্ত করে তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে। বিপ্লব ভট্টাচার্যের স্ত্রী পুলিশকে জানান,‘আমার স্বামী কোনরকম দুর্নীতি করেনি।দুর্নীতি করেছে পলিটিক্যাল নেতা ও আরো অন্যান্য পঞ্চায়েতের কর্মীরা। তদন্ত করে বলুন। আমার স্বামীর ও আমার ব্যাংক একাউন্ট চেক করে দেখুন।’

ইতিমধ্যেই ভাঙ্গড় থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ভাঙ্গড়ের বিডিওকে জিজ্ঞাসাবাদ করলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

About Post Author