Home » ব্যাট ছেড়ে বন্দুক হাতে যুদ্ধক্ষেত্রে টেনিস তারকা

ব্যাট ছেড়ে বন্দুক হাতে যুদ্ধক্ষেত্রে টেনিস তারকা

সময় কলকাতা ডেস্ক: সর্বদাই বলা হয় পৃথিবীতে সবচেয়ে বড় হল মা। আর কিছু কিছু মানুষদের কাছে থাকে দেশমাতৃকাই সবার আগে। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে ভারত মায়ের বহু বীরসন্তান আত্মত্যাগ করেছিল দেশমাতৃকার জন্য। হাতে অস্ত্র তুলে নিয়েছিল বহু যুবক যাদের নাম হয়তো ইতিহাসের পাতাতে নেই। তাঁদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে বিস্মৃতির অতলে। দেশাত্মবোধ শব্দটা অনেকটাই ফিকে হয়ে গেছে বর্তমানের এই ডটকমের যুগে। কিন্তু আজও কিছু মানুষ আছে যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও পিছপা হন না। তেমনি একজন সের্জি স্ট্যাকোভস্কি।

২০১৩ সালে উইম্বলডনে রজার ফেডেরারকে হারিয়ে দিয়েছিলেন ৪ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে। সেই সময় রাতারাতি তিনি সমস্ত সংবাদপত্রের প্রথম লাইনেই উঠে এসেছিলেন। কেন তার কথা উঠছে? ওঠাই স্বাভাবিক । বিভিন্ন সময় দেখা গিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু ফুটবলার , দেশের জন্য খেলতে নেবে তাদের একশো শতাংশ পারফরম্যান্স দিতে চান না অথচ সেই ফুটবলারই ক্লাব ফুটবলের সময় তার শরীরের রক্ত ঘাম ঝরিয়ে খেলেন। সে ক্ষেত্রে বারবার প্রশ্ন উঠে তাঁদের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে। সে ক্ষেত্রে ব্যতিক্রমী চরিত্র সের্জি স্ট্যাকোভস্কি। কিছুদিন আগেও অস্ট্রেলিয়া ওপেনে তিনি অংশগ্রহণ করেছিলেন, যদিও জেজে উলফের কাছে পরাজিত হন। কিন্তু সামান্যই কিছুদিনের দিনের ব্যবধানের মধ্যেই তাঁর জীবনের পট পরিবর্তন হয়েছে।

সবুজ ঘাসের টেনিসের মাঠ ছেড়ে বর্তমানে তিনি এখন বারুদ মাখা রক্তাক্ত যুদ্ধাঙ্গণে। টেনিসের ব্যাটের বদলি আগ্নেয়াঅস্ত্র আর বলের বদলে বুলেট। এক সময় যে ইয়র্কার ছাড়তো টেনিসের ব্যাট-বল দিয়ে। আজ তাকেই বন্দুক দিয়ে ইয়র্কার ছাড়তে হচ্ছে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দেশবাসীর প্রতি আহ্বান ছিল সবাই যুদ্ধে অবতীর্ণ হন তুলে নিন হাতে অস্ত্র। সেই আহবানে সাড়া দিয়ে সের্জি স্ট্যাকোভস্কিও হাতে তুলে নেন আগ্নেয়অস্ত্র ,অবতীর্ণ হন লড়াইয়ের ময়দানে। আর কোনদিন হয়তো পেশাদারী টেনিসে ফিরতে পারবেন না তিনি। এ কথা জেনেও দেশের টানেই তার সেনাবাহিনীতে যোগ। একদা তিনি কিয়েভের রাজপথে দাঁড়িয়ে বলেছিলেন “কখনো ভাবি নি জীবনে এরকম একটা দিন আসবে যেখানে বন্দুক হাতে নিজের শহরে দাঁড়িয়ে দেশকে রক্ষা করার লড়াইয়ে নামতে হবে” ।

সের্জি স্ট্যাকোভস্কির পেশাদারি টেনিসের যাত্রাটা খুবই সংক্ষিপ্ত তা সত্ত্বেও আকর্ষণীয়। খুবই অল্প বয়সেই টেনিস শেখা শুরু তাঁর। বিদ্যালয় ,ইউনিভার্সিটি পর্বের খেলাধুলার পর ,২০০৩ সালে পেশাদারি সার্কিটে যোগদান করেন তিনি। তাঁর ক্যারিয়ারে চারটি সিঙ্গেলস এবং চারটি ডাবলস খেতাব  জয়ের রেকর্ড রয়েছে। ছয়বার তিনি গ্র্যান্ডস্লামের তৃতীয় রাউন্ডে উঠে ছিলেন। ২০১০ সালে তিনি এক লাফে অনেক ধাপ উঠে ৩১ এ উঠে এসেছিলেন। খেলাধুলার জগতে থাকাকালীনই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাঙ্গেরিতে তাঁর স্ত্রী এবং তিন সন্তান রয়েছেন। জন্ম দেশ ইউক্রেন, তাই দেশের ডাকে সাড়া দিয়ে তার এই যুদ্ধের ময়দানে অবতরণ। ২৮ ফেব্রুয়ারি কিয়েভে পৌঁছে সরাসরি সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। একদিকে স্ত্রী-সন্তান অন্যদিকে দেশের ডাক। নিজের পরিবারের থেকেও দেশের অসংখ্য পরিবারের প্রতি কর্তব্য পরায়ণ হয়েই যুদ্ধের ময়দানে আজ সের্জি স্ট্যাকোভস্কি। হয়তো ইতিহাসের পাতায় তার নাম উঠবে না, কিন্তু তার নাম থেকে যাবে বিশ্বব্যাপী সমস্ত ক্রীড়া প্রেমীদের মনে।

About Post Author