সময় কলকাতা ডেস্ক: রায়মঙ্গল নদী পেরিয়ে সীমান্তে ঢোকার মুখে ১৬,জন মহিলা ৮,শিশু ৯,পুরুষ সহ মোট ৩৩, জন বাংলাদেশীকে গ্রেপ্তার করল বিএসএফ।উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের মালেকান ঘুমটির ঘটনা। ধৃতদের রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে কোনও চক্র জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে।

বাংলাদেশের সাতক্ষীরাসহ বিভিন্ন জায়গা থেকে সুন্দরবনের রায়মঙ্গল নদীপথে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে ছিল। অনুপ্রবেশকারীরা ঢোকার সময় ১১৮, নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে। টহল দেয়ার সময় রবিবার ভোর রাতে তাদের হাতেনাতে পাকড়াও করে।ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। প্রথমে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ।

জেরার সময় ধৃতদের কাছ থেকে বাংলাদেশি পরিচয় পত্র ও বাংলাদেশের মুদ্রা পাওয়া গেছে।তাদের কাছে ভারতে আসার কোন বৈধ নথিপত্র ছিলনা। তাই কি উদ্যেশ্য নিয়ে বাংলাদেশীরা এরাজ্যে ঢুকছিল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তা তদন্ত করে দেখছে।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
ইতিহাস গড়তে পারল না নেপাল, ইংল্যান্ডের কাছে হার মাত্র ৪ রানে