সময় কলকাতা ডেস্ক: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠল মালদহের চাঁচলে। অপহৃত ওই ব্যাক্তির নাম মুকুল আলী। পুলিশ সূত্রে খবর তিনি চাঁচলের সাহাবাজপুর গ্রামের বাসিন্দা। সোমবার অপহৃতের স্ত্রী আকতারি বিবি চাঁচল থানার খরবা ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান ।এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনায় তদন্তে পুলিশ।খরবা ফাঁড়ির ইনচার্জ মনোরঞ্জন সরকার জানিয়েছেন,অভিযোগ পেয়েছি,ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিলাসী এলাকা থেকে একটি সাইকেল উদ্ধার করা হয়েছে।

অপহৃতের স্ত্রী আকতারি বিবির দাবি, স্বামী মুকুল আলী রবিবার মেয়ের সঙ্গে দেখা করতে দিঘাবসতপুরে যান। রবিবার রাতে মুলাইবাড়ী সাহাবাজপুর গ্রামীণ সড়কের মাঝামাঝি বিলাসী দিয়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক ওই সময় তার পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, এরপরেই মুকুল আলীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে গাড়িতে তুলে চম্পট মারে দুষ্কৃতীরা। অপহরনের সময় অপহৃত ব্যক্তির সঙ্গে নগদ কুড়ি হাজার টাকা ছিল বলে দাবি তার স্ত্রীয়ের।কিন্তু সোমবার বেলা গড়িয়ে গেলেও বাড়ি ফেরেন নি মুকুল আলী।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী