সময় কলকাতা ডেস্ক: আণ্ডার লোড হোক বা ওভার লোড রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের দিতে হবে তোলা। আর তা না দিলেই জুটবে একাধিক ধারায় কেস বা মারধরও।পুলিশকে তোলা না দিয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে টোটোতে ধাক্কা মারল বালি বোঝাই লরি। লরির ধাক্কায় প্রাণ গেল টোটোর দুই আরোহীর। গুরুতর জখম আরও তিন স্কুল ছাত্র ও এক ছাত্রের মা। সোমবার দুপুরে আলিপুরদুয়ারের বীরপাড়া আই টি আই মোড়ের এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়।এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে পুলিসের গাড়ি ভাঙচুর করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই বীরপাড়ার আই টি আই মোড়ের কাছে পন্যবাহী গাড়ির কাছ থেকে তোলা আদায় করে পুলিশ।এদিনও পুলিশের গাড়ি রেখে তোলা আদায় চলছিল। ওই সময় একটি বালি বোঝাই লরি পুলিশকে তোলা না দিয়ে পালানোর চেষ্টা করে। তারপরেই পুলিশ ওই বালি বোঝাই লরিটিকে তাড়া করে।দ্রুত গতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে। ওই ঘটনায় টোটোতে থাকা ৭ জন জখম হন। তাদের মধ্যে ঘটনাস্থলেই দু জনের মৃত্যু হয়।
–


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতারি শুরু, পাকড়াও দত্তপুকুরের তৃণমূল নেতা