সময় কলকাতা ডেস্ক: পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুষ্কৃতী হামলা ব্যারাকপুর কমিশনারেটে।সোমবার সন্ধ্যায় ফের দুষ্কৃতীদের বোমাবাজি ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আলেকজেন্ডার জুটমিলের দু নম্বর লাইনে।স্থানীয় বাসিন্দাদের দাবি, বোমার আঘাতে দুই মহিলা জখম হয়েছেন। তাঁদের পায়ে ও মাথায় আঘাত লাগে। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন বিকালে আচমকা মিলের ভেতরে একটি বোমা শ্রমিক লাইনে এসে পড়ে। সেই সময় মহিলারা কলে জল ভরছিলেন। আচমকা বোমা এসে পড়ার পর তা ফেটে দুই মহিলা জখম হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আচমকা জুট মিলের শ্রমিক লাইনে বোমা পড়ায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। বোমা পড়ার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। কে বা কারা কি উদ্যেশ্য নিয়ে শ্রমিক লাইনে বোমা ফেলল পুলিশ তা তদন্ত করছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী