Home » এবার বসন্ত উৎসব হচ্ছে না শান্তিনিকেতনে

এবার বসন্ত উৎসব হচ্ছে না শান্তিনিকেতনে

সময় কলকাতা ডেস্ক:”বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে”বসন্ত এসে গেছে । বসন্ত এসে যাওয়া মানেই ফাগুনে আগুন লাগা, পলাশের রঙে রাঙানো হৃদয়। কিন্তু এবার বিশ্বভারতীতে বসন্ত আসার সত্বেও ফাগুনে আগুন লাগছে না আর হৃদয়ে লাগছে না পলাশের রঙ। এবছর বিশ্বভারতীতে পালিত হবে না বসন্ত উৎসব জানিয়ে দিলেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ।তিনি বলেন, বর্তমানে বিশ্বভারতীতে যে পরিস্থিতি চলছে তাতে কোনওভাবেই বসন্ত উৎসব পালন করা সম্ভব নয়।

বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথের সময় থেকেই প্রায় ৯৭ বছর ধরে শান্তিনিকেতনে পালিত হয়ে আসছে বসন্ত উৎসব। ২০২০ কোভিড পরিস্থিতির কারণে সমস্ত প্রস্তুতি নেওয়া সত্ত্বেও বাতিল হয়েছিল বসন্ত উৎসব। ২০২১ সালেও কোভিদ পরিস্থিতি থাকা সত্ত্বেও বিশ্বভারতীর চৌহদ্দীর মধ্যে বসন্ত উৎসব পালন করেছিল ছাত্রছাত্রীরা। এখন কোভিড পরিস্থিতি স্বাভাবিকের পথে তার সত্বেও বন্ধ হলো বসন্ত উৎসব। ছাত্রাবাস খোলাসহ অনলাইনে পরীক্ষার দাবিতে ষোল দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দুই দফায় ঘেরাও হয়েছে কর্মসচিবসহ আধিকারিকরা। তা সত্ত্বেও এখনো পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেননি বিশ্বভারতী কর্তৃপক্ষ। যদিও উদ্ভূত পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপেই উপাচার্য কি দায়ী করলেন রাজ্যের বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

বিশ্বভারতীর এই বসন্ত উৎসবে প্রতিবছরই দূর-দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়। নানা রঙের আবির খেলায় মেতে ওঠে বিশ্বভারতীর আঙ্গন। হয়তো ঘরোয়া ভাবে পালিত হবে বসন্ত উৎসব। কিন্তু থাকবে না নানা রঙের আবির মাখা কয়েক হাজার মুখ।

About Post Author