সময় কলকাতা ডেস্ক: জঙ্গল মহল নয়। এবার মাওবাদী পোস্টার পড়ল বারাসাতে।বুধবার সকালে বারাসাত কলোনী মোড়ের তোরণের কাছে পড়ল মাওবাদী পোষ্টার।আর তা ঘিরে চাঞ্চল্য শহর জুড়ে।কলোনী মোড়ের চায়ের দোকানের সামনে লাল আলতায় সাদা আর্ট পেপারে উপর অনিস খানে মৃত্যুকে নিয়ে মাও পোষ্টার দেখতে পাওয়া যায়।শহরের প্রাণ কেন্দ্রে কারা এই পোষ্টার দিল তা নিয়ে জোর চর্চা শহর জুড়ে।

বেশ কয়েকটি পোষ্টার পড়ে বারাসাতে। পোষ্টারে আনিস খানের মৃত্যুর বদলা চাওয়া হয়েছে।হাওড়ার ছাত্র নেতা মৃত্যুতে মাও পোষ্টার বারাসতে কেন তা নিয়েও প্রশ্ন তুলেছে শহরের বাসিন্দারা।তাদের প্রশ্ন বারাসত কলোনী মোড়ের মত জন বহুল জায়গায় মাওবাদী পোষ্টার লাগালো কারা।এই মোড়ে সব সময় ট্রাফিক পুলিশ থাকে।রয়েছে সিসি ক্যামেরার নজরদারী।তার পরেও নিসিদ্ধ সংগঠনের পোষ্টার জন বহুল জায়গায় লাগাবার সাহস দেখালো কারা।

বুধবার বারাসাত পুরসভায় কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠান হয়।তার আগে শহরে অন্যতম জায়গায় মাওবাদী পোষ্টার পড়াতে বিস্মিত শহরবাসী।পোষ্টারের শেষে সিপিআই –মাওবাদী উল্লেখ করা হয়েছে।আনিস খানের মৃত্যুর জন্য শাসক দলকে দায়ী করা হয়েছে পোষ্টারে।সরাসরি তৃণমুল কংগ্রেসকে কবর দেওয়ার ডাক দেওয়া হয়েছে কলোনী মোড়ে লাগানো মাওবাদী নামাঙ্কিত পোষ্টারে।বারাসাত শহর তৃণমুল কংগ্রেসের সভাপতি অরুন ভৌমিক বলেন বিপথগামী মানুষরাই হল মাওবাদী।আর আনিস খানের মৃত্যুর তদন্তের জন্য সিট গঠন করেছেন।তিনি বলেন, মুখ্যমন্ত্রী আনিস হত্যাকারীদের রেয়াত করবেন না।মানুষকে প্রশাসনের উপর ভরসা রাখতেই হবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী