সময় কলকাতা ডেস্ক: মান্ডিতে ধান বিক্রি করতে এসে হেনস্তার শিকার চাষীরা। সরকারি শর্ত মত হুগলির গোঘাটের হাজিপুর এলাকার এক কিষান মান্ডিতে নিজেদের উৎপাদিত ধান বেচতে আসেন কৃষকেরা। মাথাপিছু ৪৫ কুইন্টাল করে ধান বেচবার কথা আগে থেকে ঘোষনা করা হলেও পরে জানা যায় মাত্র ১৫ কুইন্টাল করে ধান বেচতে পারবেন কৃষকেরা। ফলে ক্ষোভে ফেটে পরেন কৃষকেরা। উত্তপ্ত পরিস্থিতির সামাল দিতে এলাকায় উপস্থিত হয় গোঘাট থানার পুলিশ বাহিনী সহ বিডিও দেবাশিস মন্ডল। তাদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই অভিযোগে বুধবার মান্ডির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে কৃষকেরা। অভিযোগ, রাতারাতি মান্ডির আধিকারিকেরা এই ভাবে সিদ্ধান্ত নেওয়ায় হেনস্থা হতে হচ্ছে তাদের। ফলে রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন বিদ্রোহি কৃষকেরা। ঘটনাকে কেন্দ্র করে চারপাশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনাস্থলে বিডিও এসে পরিস্থিতি সামাল দেন।


More Stories
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের
জলে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু