সময় কলকাতা ডেস্ক: দোল উৎসব মানেই রঙের উৎসব। রঙ্গিন হয়ে ওঠে চারপাশ। দুল মানেই দারুন সব খাওয়া দাওয়া। তবে দোলের দিন ঠান্ডাই এই শরবত দিয়ে সকলের মন জয় করে নিতে পারেন আপনি! তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন
উপকরণ:
• বাদাম ১/২ কাপ,
• কাজুবাদাম ১/২ কাপ,
• পেস্তা ১/২ কাপ,
• গোল মরিচ ২০ টি
• এলাচ ১০ টি
• পোস্ত ২ চামচ
• মৌরি ১ চামচ
• সামান্য জাফরান,
• গোলাপের পাপড়ি
• ঘন দুধ ২ কাপ,
• সামান্য জায়ফল গুঁড়ো
পদ্ধতি
সমস্ত মশলা ভালো করে গুঁড়ো করে নিন। তারপরে দুধে মিশিয়ে বানিয়ে ফেলুন পেস্ট। এরপর প্রতি গ্লাসে ঢেলে নিন দুধ। তাতে মিশিয়ে দিন এই মশলার পেস্ট। তৈরি হয়ে যাবে ঠান্ডাই।

গাঢ় দুধে ৩ চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে নিন। দুধ গাঢ় হয়ে এলে তাতে ঢেলে দিন ঠান্ডাই। মিশিয়ে নিন চিনি। এরপর ফ্রিজে রেখে মাটির পাত্রে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার