সময় কলকাতা ডেস্ক: গাড়ির ধাক্কায় আহত হল চিতাবাঘ। এই ঘটনাকে কেন্দ্রকরে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির বাগডোগরা সংলগ্ন হাসখোউয়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দপ্তরের আধিকারিকরা। প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টায় বাগডোগরা ও ঘোষপুকুর রেঞ্জর বনকর্মীরা। আহত চিতাবাঘটিকে খাঁচাবন্দীকরে উদ্ধার করে।

বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হাসখোউয়া এলাকায় একটি চিতাবাঘ রাস্তা পারাপার করছিল। ওই সময় কোন একটি গাড়ি চিতা বাঘটিকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় আহত হয় চিতাবাঘটি। জখম হয়ে চিতা বাঘটি রাস্তার পাশে চা বাগানে ঢুকে যায়। এই খবর চাউর হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চিতাবাঘ জখম হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বাগডোগরা ও ঘোষপুকুর রেঞ্জর বনকর্মীরা।এক ঘন্টার চেষ্টায় আহত চিতাবাঘটিকে উদ্ধার করে বনকর্মীরা। উদ্ধার হওয়া চিতাবাঘটিকে খাঁচা বন্দীকরে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই আহত চিতাবাঘটির চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!