Home » ফুচকা খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত দুই শতাধিক, গ্রামে আতঙ্ক

ফুচকা খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত দুই শতাধিক, গ্রামে আতঙ্ক

সময় কলকাতা ডেস্ক: মেলাতে ফুচকা খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত, বেশ কয়েক জন শিশু সহ দুই শতাধিক মানুষ।উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার বাগজোলা গ্রাম পঞ্চায়েতে জঙ্গলপুর গ্রামের ঘটনায় এলাকায় আতঙ্ক । হাসপাতালে ভর্তি শতাধিক মানুষ।খবর পেয়েই  গ্রামে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম।

এলাকায় একটি ধর্মীয় মেলায় ফুচকার দোকান বসেছিল। মেলায় বসা একটি নির্দিষ্ট দোকানের ফুচকা খেয়ে শিশু মহিলা পুরুষ সহ প্রায় দুই শতাধিক ডায়রিয়া আক্রান্ত হন। প্রথমে বমি মাথার যন্ত্রণা জ্বরের উপস্বর্গ দেখা দেওয়ায় আক্রান্তদের রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। মেলায় আসা বাগজোলা, জঙ্গলপুর, রুদ্রপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারাই ফুচকা খেয়ে আক্রান্ত হন ।তাঁদের শারীরিক অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।বাকীদের গ্রামে মেডিকেল টিম হাজির হয়ে  চিকিৎসা করেছে।এই ঘটনা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে মেলায় আসা গ্রামবাসীরা।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান খাবার থেকে বিষক্রিয়ার কারণেই গ্রামবাসীরা আক্রান্ত হয়েছেন। তাই ভয় পাওয়ার কোন কারণ নেই  বলেই জানিয়েছেন চিকিৎসকরা।ইতিমধ্যে বাদুড়িয়ার বিডিও বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

About Post Author