সময় কলকাতা ডেস্ক :এক সপ্তাহ ধরে বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলল হালে মুক্তিপ্রাপ্ত বিবেক অগ্নিহোত্রীর মুভি ‘কাশ্মীর ফাইলস’।এই চলচ্চিত্র যখন আলোড়ন ফেলছে আর তা নিয়ে চলছে বিতর্ক,হচ্ছে চাপানউতোর তখন তারই মাঝে ইন্সটাগ্রামে মুখ খুললেন শিধি রায়না। তাঁর ইন্সটাগ্রাম বার্তা রীতিমত ভাবিয়ে তুলছে শিক্ষিত সুশীল সমাজকে।তাঁর বার্তা তুলে এনেছে চেপে রাখা ইতিহাস।কে এই শিধি রায়না?কেন তাঁর ইন্সটাগ্রাম বার্তা হয়ে উঠেছে প্রাসঙ্গিক?
কাশ্মীর ফাইলস বর্ণনা করেছে ১৯৯০ সালের কাশ্মীরে জেহাদিদের সামনে কাশ্মীরি পন্ডিতদের দুর্দশার কাহিনী। পন্ডিত পরিবারদের ওপরে অত্যাচার ও খুনের এক দৃশ্যনির্মাণের সাথে সাদৃশ্য পাওয়া গেছে গিরিজা টিক্কু হত্যাকান্ডের। শিধি রায়না নিহত গিরিজা টিক্কুর দাদার মেয়ে ।শিধি তাঁর ইন্সটাগ্রাম বার্তায় তুলে ধরেছেন বিচার না পাওয়া নৃশংস ভাবে খুন হওয়া পিসির হত্যাকাণ্ডের।
শিধি যা লিখেছেন তার বঙ্গানুবাদের সারাংশ হল,তাঁর পিসি গিরিজা টিক্কু ছিলেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান। তাঁকে কাশ্মীর ছাড়তে হয়েছিল অশান্ত সময়ে। বকেয়া মাইনে নিতে তাঁকে বিশ্ববিদ্যালয়ে আসতে বলা হলে তিনি ফিরছিলেন। বাস থামিয়ে সে সময়ে তাঁকে পাঁচজন গণধর্ষণ করে এবং তাঁদের একজন ছিলেন তাঁর বিশ্ববিদ্যালয়ের সহকর্মী। গিরিজা টিক্কুকে ধর্ষণ করে তাঁকে জীবিত অবস্থায় করাত দিয়ে আধাআধি চিরে ফেলার কথার উল্লেখ করেছেন শিধি রায়না। তাঁদের পরিবার আর এই ভয়াবহ ঘটনা আর যন্ত্রণার কথা পরবর্তীতে মুখেও আনতে পারত না, জানিয়েছেন রায়না। শিধি রায়না এও বলেছেন, তাঁর বাবা তাঁকে বলেছিলেন ভাই হিসেবে তাঁর কাছে যন্ত্রনা ও লজ্জার তাঁর বোন বাবলি (গিরিজা টিক্কু)-র বিচার না পাওয়া।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর