Home » সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে, কিন্তু কেন?

সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে, কিন্তু কেন?

সময় কলকাতা ডেস্ক:স্ত্রীর একাধিক পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।আর সেই সম্পর্কের কথা স্বামী জেনে ফেলায় নিজের পুত্র সন্তানকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। বসিরহাটের হেমনগর কোস্টাল থানার কালিতলা গ্রাম পঞ্চায়েতের হরিদাসকাটি গ্রামের ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,হরিদাসকাটি গ্রামের বাসিন্দা রঞ্জিত চক্রবর্তী পেশায় জলের পাইপের মিস্ত্রি। কর্মসূত্রে তিনি ঊড়িষ‍্যায় থাকেন। তাঁর স্ত্রী ও সন্তান  গোবিন্দকাটি গ্রামেই নিজের বাপের বাড়ি থাকতেন। মৃত সন্তানের বাবা রঞ্জিত চক্রবর্তীর অভিযোগ, চলতি মাসের ১৫ তারিখে তাঁর স্ত্রী টুম্পা চক্রবর্তী  বছর পাঁচেকের একমাত্র ছেলে  দীপ চক্রবর্তীকে জলে ডুবিয়ে খুন করেছে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রী টুম্পা চক্রবর্তীর একাধিক পুরুষের সঙ্গে  বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখছিল। ঘটনার কথা জানার পর থেকেই পরিবারে অশান্তি চলছিল। প্রতিশোধ নিতেই স্ত্রী সন্তানকে মেরে ফেলেছে।

এই ঘটনায়  রঞ্জিত চক্রবর্তী তাঁর স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। কোন সময়ে শিশুটিকে মা মেরে ফেলল তা নিয়ে  ধন্দে রয়েছে রঞ্জিত চক্রবর্তী ও তাঁর পরিবার। তিনি চাইছেন ঘটনার সঠিক তদন্ত হোক ও দোষীরা যেন অবিলম্বে শাস্তি পায়। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যন্ত সুন্দরবনের কালিতলা এলাকায়।

 

About Post Author